বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধ

  • amzad khan
  • আপডেট সময় : ০২:০৯:০৩ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭
  • ৮৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছে বিক্ষুদ্ধ জনতা।
আজ রোববার ভোর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করেন তারা। ফলে উপজেলার সব রুটে যানচলাচল বন্ধ রয়েছে।
সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট থেকে সান্তাহারগামী একটি ট্রেন বামনডাঙ্গা রেলস্টেশনে অবরোধ করে বিক্ষুদ্ধরা। সকাল ১০টা পর্যন্ত ট্রেনটি সেখানে আটকা ছিল।
এছাড়া সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা-রংপুর সড়কের বামনডাঙ্গা তিন রাস্তার মোড়ে, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের বালারছিড়াসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছে দলীয় লোকজন।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় থেকে বামনডাঙ্গা-নলডাঙ্গা সড়কের উত্তর শাহবাজ গ্রামের এমপি মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করে এলাকাবাসী।
প্রসঙ্গত,  শনিবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে ৩ যুবক দেখা করার কথা বলে এমপি লিটনের সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে প্রবেশ করে। এ সময় তিন যুবকের দুজন এমপির সঙ্গে দেখা করতে যায় এবং এক যুবক মোটরসাইকেলে থাকে। এর কিছুক্ষণ পর ওই দুই যুবক এমপিকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। এমপিকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রাতেই তিনজন আটক করে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এমপি লিটন হত্যা: সুন্দরগঞ্জে সড়ক ও রেলপথ অবরোধ

আপডেট সময় : ০২:০৯:০৩ অপরাহ্ণ, রবিবার, ১ জানুয়ারি ২০১৭