শুক্রবার | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক Logo নারী শক্তির জয়গান: বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোক্তা সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কয়রায় অতিরিক্ত দামে সার বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Logo জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo রমজানে ন্যায্যমূল্য নিশ্চিত করতে কয়রা বাজার তদারকি Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদ্যোক্তা সম্মাননা প্রদান, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে ইফতার স্বপ্ন, সাহস ও সাফল্যের ছয় বছরে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার গৌরবময় ইতিহাস Logo পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ভূমি অধিগ্রহণের ১৮ লাখ উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেতে হলে করতে হবে যোগব্যায়াম !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২১:০৭ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৭৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

এবার ইঞ্জিনিয়ার হতে গেলে আর শুধু পড়াশোনা করলেই চলবে না। এর পাশাপাশি নিয়মিত করতে হবে যোগব্যায়াম কিংবা খেলাধুলা। না হলে নিজেকে জড়িত রাখতে হবে উন্নয়নমূলক কোনও কাজে। নইলে জুটবে না ডিগ্রি। এমনটাই জানিয়ে দিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।

জানা গেছে, ভারতের দশ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে এআইসিটিই-র অধীনে। যাতে পড়েন ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া। প্রত্যেকের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর করা হবে। ন্যাশনাল সোশ্যাল সার্ভিস, ন্যাশনাল ক্যাডেট কর্পস এবং উন্নয়ন ভারত অভিযানের মতো বিষয়গুলিতে অংশ নেওয়ার সুযোগ আগেও ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পড়ুয়াদের কাছে ছিল। কিন্তু এতদিন সেগুলি বাধ্যতামূলক ছিল না। তবে এবার থেকে এমন কাজে ছাত্র-ছাত্রীদের অন্তত ২৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে বলে জানানো হয়েছে। এই কাজের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ অবশ্য হবে না। তবে এই কাজে পড়ুয়ারা অংশ না নিলে তারা ডিগ্রির সার্টিফিকেটটিও পাবেন না।

এআইসিটিই-এর এই সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে পড়ুয়াদের মধ্যে। অনেকে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, পড়াশোনার বাইরে কোনও কিছুতে অংশগ্রহণ তারা করবেন নাকি করবেন না তা সম্পূর্ণ পড়ুয়াদের উপর নির্ভর করা উচিত। জোর করে কোনও কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। আবার অনেক পড়ুয়ার মতে, সিদ্ধান্তটি একদমই সঠিক। পড়াশোনার বাইরে এমন কাজের মধ্যে থাকলে পড়ুয়াদের একাগ্রতা বাড়বে। বাইরের পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বাড়বে এবং হীনমণ্যতা কমবে। কমবে আত্মহত্যার প্রবণতাও।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বনাঞ্চলে বিষ প্রয়োগের অভিযোগ: সুন্দরবন-এ এক জেলে আটক

যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেতে হলে করতে হবে যোগব্যায়াম !

আপডেট সময় : ০১:২১:০৭ অপরাহ্ণ, বুধবার, ১২ জুলাই ২০১৭