বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চীনের সমালোচনা করলেন ট্রাম্প !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি আরো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর এ নিয়ে চীনের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পিয়ংইয়ংয়ের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর সমালোচনা করে ট্রাম্প এক টুইটে বলেন, ‘চীন ও উত্তর কোরিয়ার বাণিজ্য সম্পর্ক প্রায় ৪০ শতাংশে উন্নীত হয়েছে, চীন আমাদের সঙ্গে যথেষ্ট কাজ করেছে, তাদের একবার সুযোগ দেয়া হয়েছিল। ‘

প্রসঙ্গত, বর্তমানে পোল্যান্ড ও জার্মানির পথে আছেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আবার দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার।

এদিকে কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার খবরে জানানো হয়, আইসিবিএমটি অত্যন্ত শক্তিশালী ছিল। এটি বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এটি উত্তর কোরিয়ার ইতিহাসে একটি বড় সাফল্য। ক্ষেপণাস্ত্রটি দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করা সম্ভব বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে রাজধানী পিয়ংইয়ং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পাংহিয়ন এলাকার একটি বিমান ঘাঁটি থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়।

এ ব্যাপারে জাপান সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি প্রায় ৪০ মিনিট আকাশে উড়েছে এবং এটি সম্ভবত জাপান সাগরের বিশেষ অর্থনৈতিক জোন অঞ্চলে আঘাত হেনেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কিমের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় চীনের সমালোচনা করলেন ট্রাম্প !

আপডেট সময় : ১১:০৭:১৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭