বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চীনের প্রেসিডেন্টকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিলেন পুতিন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রিউ প্রদান করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ পুরস্কার প্রদান অনুষ্ঠান গতকাল বুধবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে অনুষ্ঠিত হয়। সেখানে এ দুই নেতার মধ্যে আলোচনাও হয়। খবর তাসের।

পুতিন বক্তব্য দেয়ার সময় শি জিনপিংকে তার প্রিয় বন্ধু হিসেবে অভিহিত করে বলেন, ‘এই পুরস্কার আমাদের দু’দেশের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব ও কৌশলগত সহযোগিতা উন্নয়নের ক্ষেত্রে আপনার বিশেষ অবদানের জন্য রাশিয়ার স্বীকৃতি। ’

এ রুশ নেতা আরও বলেন, ‘শি জিনপিং পারস্পরিক স্বার্থে রাশিয়া ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতাকে ধারাবাহিকভাবে সমর্থন করেন। ’

পুতিন উল্লেখ করেন যে, ২০১৩ সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হিসেবে রাশিয়া সফর করেন। আর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

পুতিন বলেন, ‘তারপর থেকেই রাশিয়া ও চীনের মধ্যে অংশীদারিত্ব ক্রমান্বয়ে জোরদার হয় এবং এটা অব্যাহত রয়েছে। এ রুশ নেতা দ্বি-পাক্ষিক বাণিজ্যিক, আর্থিক, সামরিক ও মানবিক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পে শি জিনপিংয়ের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। আমাদের দু’দেশের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ আন্তর্জাতিক পরিমন্ডলে গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। ’

আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ ও কাজাখস্থানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পর তৃতীয় কোনো বিদেশি নাগরিক হিসেবে চীনের প্রেসিডেন্ট এ পুরস্কার পেলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চীনের প্রেসিডেন্টকে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার দিলেন পুতিন !

আপডেট সময় : ১১:০৩:৩০ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭