রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

‘সরকার রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে’

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতায় থাকার জন্য বর্তমান সরকার সুপরিকল্পিতভাবে রাষ্ট্রের সকল স্তম্ভ ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে রবিবার খিলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

এ ছাড়া দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপির এই মহাসচিব।এ সময় মির্জা ফখরুল বলেন, “সরকার এ দেশটাকে, এই রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে। রাষ্ট্রের সমস্ত যে স্তম্ভ ছিল, যে পিলার ছিল, সেই পিলারগুলোকে আজকে তারা শেষ করে ফেলেছে। ”

বিএনপি নেতা আরও বলেন, “জাতীয় নির্বাচন ছাড়া বর্তমান সংকটের সমাধান সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে রাষ্ট্রপতির উদ্যোগে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সেই সঙ্গে স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে সহায়ক ভূমিকা পালন করবে সরকার। ”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

‘সরকার রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বসবাসের অনুপযোগী করে ফেলেছে’

আপডেট সময় : ১১:০৯:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ ডিসেম্বর ২০১৬