বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ার সরকারি বিমান ভূপাতিত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭
  • ৭৮৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ার রাকা প্রদেশে দেশটির একটি সরকারি বিমান গুলি করে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের জঙ্গিবিমান। পাইলট এখনো নিখোঁজ রয়েছেন।

এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইরত তাদের সমর্থিত সহযোগী একটি গোষ্ঠীর অগ্রাভিযান ঠেকাতে সিরিয়ার জঙ্গিবিমানটি ওই গোষ্ঠীর অবস্থানে বোমা হামলা চালালে এটি ভূপাতিত করা হয়।

এসময় তারা আরো জানায়, সিরীয় সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই।

এদিকে, সরকারি বিমানের উপর মার্কিন হামলার তীব্র সমালোচনা করেছে সিরিয়া। দেশটির সেনাবাহিনীর দাবি, ইসলামিক স্টেটের (আইএস) কথিত রাজধানী রাকায় জঙ্গিগোষ্ঠীটির অবস্থানে হামলায় নিয়োজিত ছিল বিমানটি। এ প্রসঙ্গে রবিবার রাতে সিরিয়ার সেনাবাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করে বলেছে, সন্ত্রাসবিরোধী হামলায় রত বিমান ভূপাতিত করে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের প্রকৃত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। এ হামলার মাধ্যমে আইএসের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন আঁতাতের বিষয়টি ফুটে উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সূত্র: আল-জাজিরা ও প্রেস টিভি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

যুক্তরাষ্ট্রের হামলায় সিরিয়ার সরকারি বিমান ভূপাতিত !

আপডেট সময় : ১২:১৩:৩৬ অপরাহ্ণ, সোমবার, ১৯ জুন ২০১৭