বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ২০০ ডেমোক্র্যাট !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সংবিধান লঙ্ঘন করে নিজস্ব ব্যবসার মাধ্যমে বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে অর্থ গ্রহণ করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট পন্থী প্রায় ২০০ আইনপ্রণেতা।

তাদের অভিযোগ, এভাবে বিদেশি অর্থ গ্রহণের মাধ্যমে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করছেন। যুক্তরাষ্ট্রের সংবিধানের বেতন-ভাতাসংক্রান্ত ধারা অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া এ রকম অর্থ বা উপহারসামগ্রী গ্রহণ নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল এ অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবেন বলে সম্প্রতি এ ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে একসঙ্গে এত বেশি আইনপ্রণেতার একযোগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনা এটিই প্রথম।

হোয়াইট হাউস অবশ্য ডেমোক্রেটিক আইনপ্রণেতাদের ওই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র শন স্পাইসার বলেছেন, এই মামলার নেপথ্যে পক্ষপাতদুষ্ট রাজনীতি থাকতে পারে। মার্কিন বিচার বিভাগ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আগে তারা বলেছে, প্রেসিডেন্টের ব্যক্তিগত সামর্থ্যের বিরুদ্ধে মামলা করাটা অসাংবিধানিক।

সিনেটের অন্তত ৩০ জন এবং প্রতিনিধি পরিষদের ১৬৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে এই মামলা করার উদ্যোগে যোগ দিয়েছেন। প্রতিনিধি পরিষদের সদস্য জন কনিয়ার্স বলেন, অন্তত ২৫টি দেশে ট্রাম্পের এ রকম ব্যবসা আছে। মনে হচ্ছে, তিনি মুনাফা সর্বোচ্চ পর্যায়ে নিতে প্রেসিডেন্টের ক্ষমতা কাজে লাগাচ্ছেন।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ২০০ ডেমোক্র্যাট !

আপডেট সময় : ১০:৪৮:০২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭