বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গোপন মিশনে ওমানের পথে ইরানের যুদ্ধজাহাজ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৪৪:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দু’টি যুদ্ধাজাহাজ একটি গোপন মিশন চালানোর জন্য ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। এছাড়া, জাহাজ দু’টি গভীর সাগরে তাদের আরো কিছু মিশন চালাবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ইরানের ৪৭তম নৌবহরের আলবোর্জ ডেস্ট্রয়ার ও বুশেহর লজিস্টিক ভ্যাসেল দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে ওমানের দিকে রওনা দেবে। পরে জাহাজ দু’টি ভারত মহাসাগর ও এডেন উপসাগরে মিশন চালাবে। ৪৬তম নৌবহরের দু’টি জাহাজ গত ১৭ এপ্রিল থেকে ওই এলাকায় মিশনে ছিল। তারা এখন ফিরে আসবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ইরান আন্তর্জাতিক সমুদ্রসীমায় তার নৌবাহিনী ও যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে। এসব জাহাজ নৌ চলাচলের রুট ও বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা দিয়ে আসছে। ইরানের নৌবাহিনী বেশ কয়েকটি জঙ্গি হামলার প্রচেষ্টা নস্যাৎ করেছে। ইরানি ও বিভিন্ন দেশের জাহাজের ওপর এসব হামলার চেষ্টা হয়েছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গোপন মিশনে ওমানের পথে ইরানের যুদ্ধজাহাজ !

আপডেট সময় : ১০:৪৪:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭