বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৩:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৭৭৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিশ্ব জুড়েই বৃদ্ধি পাচ্ছে সামরিক উত্তেজনা। একদিকে উত্তর কোরিয়া চালিয়ে যাচ্ছে একের পর এক মিসাইল পরীক্ষা, অন্যদিকে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকা। আর এরই মধ্যে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি, দেশটির অস্ত্র ভান্ডারে থাকা ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য একেবারে তৈরি রাখা রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুয়ের শঙ্কা, রাশিয়ার উপর যেকোন মুহূর্তে হতে পারে হামলা। আর সেই সম্ভাব্য পরমাণু হামলা মোকাবিলা করার জন্য এসব ক্ষেপণাস্ত্রকে সতর্কাবস্থায় রাখা হয়েছে এবং এর মধ্যে শতকরা ৯৬ ভাগ ক্ষেপণাস্ত্রকে তাৎক্ষণিকভাবে ছোঁড়া যাবে।

এ ব্যাপারে শোইগু জানান, রাশিয়া বর্তমানে এমন এক ধরনের নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়াতে সক্ষম হবে। সম্প্রতি আমেরিকা প্রথমবারের মতো আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। আর এরপরেই এমন হুঁশিয়ারি দিল রাশিয়া।

উল্লেখ্য, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষার পর উত্তর কোরিয়া বলেছে, তারাও আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, দেশটির একটি সংবাদপত্র জানিয়েছে, এই বিষয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশের অপেক্ষায় রয়েছে পিয়ংইয়ংয়ের সেনাবাহিনী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়ার ৯৯ ভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র !

আপডেট সময় : ১১:৩৩:১৪ পূর্বাহ্ণ, সোমবার, ১২ জুন ২০১৭