রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

আইভিকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন!

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬
  • ৮৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হওয়ায় ডা. সেলিনা হায়াৎ আইভীকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক শুভেচ্ছা বার্তায় তারা নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, নির্বিঘ্ন করায় নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারকে ধন্যবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশনের ভূমিকাই প্রধান। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে তারা সক্ষম।
তারা বলেন, এই নির্বাচনের পথ ধরেই আগামী জাতীয় নির্বাচন সহ সকল নির্বাচনে নির্বাচন কমিশনের এই স্বাধীন ভূমিকা জাতির কাম্য।
এতে তারা বলেন, যারা নির্বাচন কালীন সরকার বিষয়ে নানা ধরনের মত দিচ্ছেন, এই নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনেও নিরপেক্ষ নির্বাচন ভালভাবে হতে পারে।
তারা আরো বলেন, নারায়ণগঞ্জ নির্বাচন সম্পর্কে বিএনপি ক্ষীণস্বরে যে নেতিবাচক মন্তব্য করছে তা পরাজিতের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

আইভিকে ওয়ার্কার্স পার্টির অভিনন্দন!

আপডেট সময় : ১০:১১:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ ডিসেম্বর ২০১৬