বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উত্তর কোরিয়ায় হামলা চালালে আমেরিকার পাশে থাকবে জাপান !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক মিসাইলের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।  উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমশ সংঘাতের রাস্তায় হাঁটছে আমেরিকা।  এবার আরও একধাপ এগিয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালালে জাপান তা সমর্থন করবে বলে জানিয়ে দিল। এছাড়া, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা বাড়ানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বিরাজমান মিত্রতাকে আরও জোরদার করতে চাইছে টোকিও।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক হামলা চালানোসহ যে কোনও পদক্ষেপ আমেরিকা নিলে তাকে সমর্থন করবে টোকিও। এছাড়া, আমেরিকার সঙ্গে মিত্রতাকে আরও গভীর করে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা রাখতে তার দেশ চাইছে বলেও জানান তিনি। সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে এই সব কথা বলেন তিনি।

পিয়ংইয়ংয়ের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে জাপানে আতংকের সৃষ্টি হয়েছে। একে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এদিকে, জাপান সাগরে মার্কিন বিমানবাহী দুই রণতরীর সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নেমেছে জাপানের নৌবাহিনী।  তিন দিনের মহড়ায় মার্কিন নৌবাহিনীর এফ-১৮ এবং জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো অংশ গ্রহণ করছে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উত্তর কোরিয়ায় হামলা চালালে আমেরিকার পাশে থাকবে জাপান !

আপডেট সময় : ১০:৫২:০২ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭