বুধবার | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo পলাশবাড়ীতে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Logo সংসদ সদস্য নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত Logo  পলাশবাড়ী মডেল মসজিদ তিন বছরেও চালু হয়নি, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন

সবজি ও ফল থেকে রাসায়নিক দূর করার ৬ উপায় !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৮:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৮০০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন ফল ও সবজি খাওয়া উচিত। কিন্তু ভয়ংকর ব্যাপার হচ্ছে, ফল ও সবজি সুস্বাস্থ্যের পরিবর্তে উল্টো আমাদের স্বাস্থ্য হানির কারণ হয়ে উঠেছে।

বাজারের বেশিরভাগ ফল ও শাকসবজি রাসায়নিকে ভরপুর। কিন্তু আমরা তা অনুধাবন করতে না পারায় অনিচ্ছাকৃতভাবে আসলে একপ্রকার বিষ খাচ্ছি। ফল ও শাকসবজিতে ব্যবহৃত রাসায়নিকের ফলে বিভিন্ন রোগ হতে পারে।

ফল ও সবজি থেকে রাসায়নিক ধুয়ে ফেলার সহজ ৬টি উপায় এ প্রতিবেদনে তুলে ধরা হল।

১. গরম পানি দিয়ে ধুয়ে নিন

বাজার থেকে যেকোনো ধরনের ফল ও সবজি কেনার পর তা খাওয়ার আগে গরম পানি দিয়ে ধুয়ে নিন। বেশি গরম বা ঠাণ্ডা পানি সম্পূর্ণভাবে রাসায়নিক দূর করে না। তাই হালকা গরম পানি ব্যবহার করুন। ফল ও সবজির ওপরে থাকা মোম, আঠা ও অন্যান্য রাসায়নিক ধুয়ে দূর করে দিতে পারে উষ্ণ গরম পানি।

২. লবণ পানি দিয়ে ধুয়ে নিন

একটি বড় পাত্রের মধ্যে পানি নিয়ে তাতে আধা চা-চামচ লবণ মিশিয়ে সেই পানি দিয়ে ফল ও সবজি ধুয়ে নিন। লবণ-পানি দিয়ে ধোয়ার পর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন।

৩. ভিনেগার মিশ্রিত পানিতে ডুবিয়ে রাখুন

রাসায়নিক দূর করার সেরা সমাধান হচ্ছে- ভিনেগার মিশ্রিত পানিতে ফল ও সবজি ডুবিয়ে রাখা। বড় একটি পাত্রে পানি নিয়ে ১ চা-চামচ ভিনেগার মিশিয়ে সেই পানিতে ফল ও সবজি ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর কলের পানি দিয়ে আবার ধুয়ে নিন।

৪. খোসা ফেলে দিন

যেসব ফল ও সবজির খোসা ফেলে দেওয়া যায়, সেগুলোর খোসা ফেলে দিন। যেমন পেঁয়াজ, আলু, অ্যাভাকাডো, আপেল, আদা, আম, গাজর, মূলা ইত্যাদি। প্রথমত এসব ফল ও সবজি ধুয়ে নিন, তারপর খোসা ফেলে দিন। খোসা ছাড়ানোর পর আবারো ধুয়ে নিন।

৫. নিজস্ব ক্লিনার তৈরি করুন

১ টেবিল-চামচ লেবুর রসে ২ টেবিল-চামচ বেকিং সোডা যোগ করে ভালোভাবে মেশান। এবার এতে ১ কাপ পানি যোগ করুন। এই মিশ্রণটি ফল ও সবজিতে স্প্রে করুন। পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষণ করুন।

৬. কাপড়ে মুছুন

পানি দিয়ে ফল ও সবজি ধুয়ে ফেলুন, এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে ফল ও সবজি ভালো করে মুছে ফেলুন।

তথ্যসূত্র : লিফটার

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সবজি ও ফল থেকে রাসায়নিক দূর করার ৬ উপায় !

আপডেট সময় : ১১:৩৮:২৫ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭