বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭
  • ৮০৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তপ্ত আমেরিকা-উত্তর কোরিয়া ইস্যুতে মোটেই পিছু পা হবেন না কিম। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে উত্তর কোরিয়া জানিয়েছে, পিয়ংইয়ং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উত্তর কোরিয়ার কয়েকটি কোম্পানি ও কয়েকজন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘আমরা দেশের সার্বভৌমত্ব ও জাতীয় অস্তিত্ব রক্ষা জন্য পরমাণু শক্তি গড়ে তোলার যে কর্মসূচি হাতে নিয়েছি তা থেকে কোনোভাবেই এক ইঞ্চি পরিমাণ সরে আসব না বরং চূড়ান্ত জয়ের জন্য সামনে এগিয়ে যাব। ‘ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে। এতে আরো বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আটকে দেয়ার জন্য এবং দেশের অর্থনীতিকে শ্বাসরুদ্ধ করার লক্ষ্যে শত্রুতামূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার ১৪ জন নাগরিকের ওপর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয় এবং তাদের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে। এর মধ্যে উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান ও পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত চার ব্যক্তি রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে উত্তর কোরিয়া !

আপডেট সময় : ১১:১৪:৩৮ পূর্বাহ্ণ, সোমবার, ৫ জুন ২০১৭