রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

গণভবনে নবনির্বাচিত আইভীকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী!

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভীসহ সেখানকার আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে সেলিনা হায়াৎ আইভীও বক্তব্য দেন। তিনি তাঁর বিজয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের উন্নয়নে বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সেটা পূরণের আশ্বাসও দেন।
শেখ হাসিনা বলেন, ‘নারায়ণগঞ্জবাসীর প্রতি আমার বিশ্বাস ও আস্থা ছিল, তারা ভোট দেওয়ার সুযোগ পেলে নৌকা মার্কায় ভোট দেবে এবং আইভীকে ভোট দেবে। এ জন্য তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ’
নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আইভীকে জেতাতে যেভাবে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, আগামীতেও একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। ’
বিএনপির বিচার বিভাগীয় তদন্তের দাবির বিষয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘তারা আজকে আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। কী যে বলবে! কোথায় কী আছে। কোথায় দেখলাম যেন, তারা বিচার বিভাগীয় তদন্ত চায়। যখন কিছু না পায়, তখন তো কিছু বলতে হবে। এখানে আমার একটা প্রশ্ন। বিএনপির জন্মই অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘নির্বাচন যে সুষ্ঠু করা যায়, সেটা আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। আওয়ামী লীগের আমলে প্রতিটি নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে, তারাই জয়ী হয়েছে। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

গণভবনে নবনির্বাচিত আইভীকে বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী!

আপডেট সময় : ০৫:১৩:০১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬