শুক্রবার | ১০ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন Logo আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন খুবির ৩১ শিক্ষার্থী Logo বিজয়ীর মহতী উদ্যোগে চিকিৎসা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ Logo সদরপুরে রাতের আঁধারে ভেকু দিয়ে অবৈধ বালু লুট: নদীভাঙন ও কৃষিজমি ধ্বংসের আশঙ্কা Logo পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে তিনজন আহত,গুরুতর ১জন রমেকে Logo তারেক রহমানের ছবি বিকৃতির প্রতিবাদে কয়রায় ছাত্রদল যুবদলের  বিক্ষোভ, প্রতীকী মূর্তি দাহ Logo বোতলজাত ভোজ্য তেল বাজার থেকে উধাও এর প্রতিবাদে চাঁদপুর জেলা ক্যাবের মানববন্ধন Logo কয়রায় ঝড়ে নৌকাডুবি, উদ্ধার অভিযান সমাপ্ত; নিখোঁজ দুই জেলের খোঁজ মেলেনি Logo চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

চট্টগ্রামে পৌঁছেছে সাবমেরিন দুটি!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
  • ৮৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নৌবাহিনীর জন্য কেনা দুটি সাবমেরিন চীন থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সাবমেরিন দুটো বন্দরের জেটিতে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) গোলাম সারওয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনে তৈরি সাবমেরিন দুটি বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটায় চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের (সিসিটি) এক নম্বর জেটিতে এসে পৌঁছায়।

এর আগে গত ১৪ নভেম্বর চীন থেকে কেনা প্রথম সাবমেরিনটি বাংলাদেশে এসে পৌঁছায়। নৌবাহিনীকে যুগোপযোগী করা এবং বঙ্গোপসাগরের বিস্তৃত সাগর এলাকা নিরবচ্ছিন্নভাবে পাহারা দেওয়ার জন্য সরকারের অনুমোদনে এসব সাবমেরিন চীন থেকে তৈরি করে আনা হয়েছে।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৪ নভেম্বর চীনের লিয়োনিং প্রদেশের দালিয়ান শহরের লিয়াও নান শিপইয়ার্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাবমেরিনগুলো গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজিমুদ্দিন আহমেদ।

আইএসপিআর এর মুখপাত্র সৈয়দা তাপসী রাবেয়া স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৫ জি ধরনের সাবমেরিনগুলো আগামী বছরের শুরুতে নৌবহরে যুক্ত হবে। এদুটি সাবমেরিনের নাম রাখা হয়েছে ‘বিএনএস নবযাত্রা’ ও ‘বিএনএস জয়যাত্রা’।

৩৫ জি ধরনের এই সারমেরিনকে চীনে ‘মিং ক্লাস’ সাবমেরিন বলা হয়। এগুলো ডিজেল-ইলেকট্রিক সাবমেরিন।অত্যাধুনিক এই ঘরানার সাবমেরিন এ পর্যন্ত মাত্র ১২টি নির্মাণ করা হয়েছে। ১৯৯০ থেকে ৯৯ সালের মধ্যে এসব সাবমেরিন কমিশন করা হয়। প্রচলিত সাবমেরিনের চেয়ে শব্দ দূষণ কমিয়ে আনা, অস্ত্র, সেন্সর ও নাবিকদের স্বাচ্ছন্দ্যের বিভিন্ন দিকের উন্নয়ন করা হয়েছে এসব সাবমেরিনে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাঠকের ভালোবাসায় ১৮ বছর: আজ চাঁদপুরে দৈনিক বাংলাদেশের আলোর বর্ণাঢ্য আয়োজন

চট্টগ্রামে পৌঁছেছে সাবমেরিন দুটি!

আপডেট সময় : ১২:২০:৩১ অপরাহ্ণ, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬