বুধবার | ১ এপ্রিল ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনে জোনাব বাহিনীর কবল থেকে জেলে উদ্ধার, কোস্ট গার্ডের অভিযান জোরদার Logo সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু: নিরাপদ সড়কের দাবিতে খুবিতে মানববন্ধন Logo মতলব দক্ষিণে নায়েরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভরসার নাম ফারুক হাসান Logo চাঁদপুর লঞ্চে জন্ম নিল কন্যাশিশু, পাশে দাঁড়াল পুলিশ-সাংবাদিক-স্বেচ্ছাসেবকরা Logo চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশু ভর্তি, মৃত্যু ৩, খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড Logo কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ Logo খুলনা বিশ্ববিদ্যালয় ক্লাবগুলোর সাথে ওয়েব ফাউন্ডেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে সেনা সদস্যকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ মানববন্ধন ও সড়ক অবরোধ Logo সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেসিকে আলিঙ্গন, অতঃপর জনতার কাঠগড়ায় কোচ!‌

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৯:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৮৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

‘‌হাগ’‌ বা আলিঙ্গন করা অপরাধ নয়। কখনও ভাল লাগায়, কখনও ভালবাসায়, কখনও বা তীব্র দুঃখের মুহূর্তে একে–অন্যকে জড়িয়ে ধরতেই পারেন।

তাতে আপত্তি তোলা, টিটকিরি দেওয়ারও কোন কারণ নেই। কিন্তু ঠিক সেটাই ঘটল।গত সপ্তাহে এস্পানিওলের সঙ্গে ম্যাচ ছিল বার্সেলোনার। চার গোলে সেই ম্যাচ জয় লাভ করে বার্সা। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের মধ্যেই এস্পানিওলের কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস জড়িয়ে ধরেন মেসিকে। ‌ হেসে কথাও বলেন মেসির সঙ্গে তিনি। এর ফলেই এস্পানিওলের অনুরাগীরা খেপে যান কোচের ওপর। টুইটারে একের পর এক মন্তব্য করতে শুরু করেন। আসলে হেরে যাওয়ার পর কোচের এই আচরণ পছন্দ হয়নি তাদের।

এক অনুরাগী তো টুইট করে বসেন, ‘‌চার গোল করার পর বিপক্ষের প্লেয়ারকে আলিঙ্গন?‌ তার সঙ্গে হেসে কথা বলা?‌ এটাই দেখার বাকি ছিল। ’‌ বিতর্ক মাথা চাড়া দিচ্ছে বুঝেই ক্ষমা চাইলেন কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস।
তিনি বলেন, ‘‌আমি চাই না, নেতিবাচক কোনও বার্তা ছড়িয়ে পড়ুক। এস্পানিওলের অনুরাগীরা যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তা হলে আমি ক্ষমা চাইছি। অনুরাগীদের কষ্ট দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তবে এটুকু বলতে চাই, আমি এর আগে অন্য ম্যাচেও এমন করেছি। বিপক্ষের প্লেয়ারকে জড়িয়ে ধরেছি ম্যাচ শেষে। মেসি বলে শুধু আলিঙ্গন করেছি, ব্যাপারটা কিন্তু তা নয়। ’‌ ‌

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুল চলাকালীন যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

মেসিকে আলিঙ্গন, অতঃপর জনতার কাঠগড়ায় কোচ!‌

আপডেট সময় : ১১:২৯:৫৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬