বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

রাজধানীতে গ্রেপ্তার ১৭৭৯ মাদকের বিরুদ্ধে অভিযান !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭
  • ৭৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানী মাদকমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়। গত এক মাসে ১ হাজার ৭৭৯ জনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

গতকাল রোববার পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জাতীয় শত্রু সন্ত্রাস, জঙ্গি ও মাদক। এর বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়েছি। সব শ্রেণির মানুষ আজ মাদকের বিরুদ্ধে এক হয়েছে। আর যারা মাদক ব্যবসা করে মাদকের সঙ্গে জড়িত তারা জঙ্গির চেয়েও কম অপরাধী নয়। মাদকের সঙ্গে কোনো বন্ধুত্ব না। সমাজ থেকে মাদক উৎখাত করতে হবে। মাদকের বিরুদ্ধে পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় পুলিশের অভিযানের পাশপাশি দুর্বার আন্দোলন গড়ে তোলার কাজ করছে পুলিশ।

এদিকে গতকাল রোববার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার ভোর থেকে রোববার ভোর পর্যন্ত রাজধানীর ৫১ থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে। এ ছাড়া মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন ইউনিটও এ সময় অভিযান পরিচালনা করে। উদ্ধার করা হয় ১৪ হাজার ১৯২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭২০ গ্রাম গাঁজা, ৪৬ গ্রাম ও ২ হাজার ২৭৯ পুড়িয়া হেরোইন, মদ ও ইনজেকশন। এ ছাড়া গত মার্চ মাসে ৫ হাজার ৩৮১ বোতল ফেনসিডিল, ৩ লাখ ১৬ হাজার ৮১৯ কেজি গাঁজা, সাড়ে ১১ কেজি হেরোইন, ৪ হাজার ১৯ হাজার ১৮৯ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। এ সময় ১৩২৮টি মামলা হয়। এসব মামলায় ১ হাজার ৭৭৯ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ বলছে, বিশেষ এ অভিযান পরিচালনা করার আগে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়। এদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মাদকসেবীদেরও এ অভিযানে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে প্রায় ৫ শতাধিক মাদক বিক্রির স্পটেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

রাজধানীতে গ্রেপ্তার ১৭৭৯ মাদকের বিরুদ্ধে অভিযান !

আপডেট সময় : ১২:৪৯:৪৯ অপরাহ্ণ, সোমবার, ১ মে ২০১৭