বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

কিম নন, ট্রাম্প বেশি বিপজ্জনক:‌ রাশিয়া

  • আপডেট সময় : ০১:১৫:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭
  • ৭৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সম্প্রতি সময়ে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা। পাশাপাশি, আফগানিস্তানে ফেলেছে ‘‌মোয়াব’‌ বোমা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন আক্রমণাত্মক মনোভাব দেখে তাই ভ্লাদিমির পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার জনপ্রিয় টিভি সাংবাদিক দিমিত্রি কিসিলিওভ মন্তব্য করেছেন, ‘‌কিম জং উন নন, ডোনাল্ড ট্রাম্পই সবচেয়ে বিপজ্জনক’‌।

তিনি বলেছেন, ‘‌পরমাণু হামলা থেকে মাত্র একচুল দূরে পৃথিবী। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন, দুজনেই উদ্ধত। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা নেই। ভেবেচিন্তে কাজ করেন না। কখন কী যে ঘটিয়ে ফেলবেন, তা আগে থেকে আঁচ করা সম্ভব নয়। আর দু’‌জনই যুদ্ধে যেতে চান। তাই যে কোনো মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুই রাষ্ট্রনেতার মধ্যে কে সবচেয়ে বেশি ভয়ঙ্কর?‌ অবশ্যই ট্রাম্প। ’‌

এদিকে, গত বছর নভেম্বরে মার্কিন নির্বাচনের সময় থেকে ডোনাল্ড ট্রাম্পকেই সমর্থন করে এসেছে ক্রেমলিন। ট্রাম্প আমেরিকার হাল ধরতে পারবেন বলে জানিয়েছিলেন খোদ দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার ঘনিষ্ঠ দিমিত্রিও এতদিন ট্রাম্পের প্রশংসা করে এসেছেন। কিন্তু গত মাস থেকেই পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। মার্চ মাসে রাশিয়ার ৯ শতাংশ মানুষ ট্রাম্প বিরোধী ছিলেন। এপ্রিলের গোড়াতেই তা বেড়ে ৩৯ শতাংশে ঠেকেছে।

এছাড়া, রাশিয়া ঘনিষ্ঠ আসাদ সরকারের বিরুদ্ধে ট্রাম্প সরকারের অবস্থান মেনে নিতে পারেননি কেউ। টিভি চ্যানেলে এর খোলাখুলি সমালোচনা করেছেন দিমিত্রি। এমনকি উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের সঙ্গে ট্রাম্পের তুলনাও টেনেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

কিম নন, ট্রাম্প বেশি বিপজ্জনক:‌ রাশিয়া

আপডেট সময় : ০১:১৫:৪১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০১৭