মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

তালিবানের দেশে একাকিনী যে নারী সিমা আজমি !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আফগানিস্তান, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক যুদ্ধবিধ্বস্ত দেশের ছবি। সঙ্গে, অবশ্যই সেখানকার মহিলা ও শিশুদের দুর্দশার কথা।

তালিবান উপদ্রবে এই দেশের মহিলাদের জীবনযাত্রা যে কেবলমাত্র দুর্বিষহ, তা বললে বোধহয় কমই বলা হবে। নিজের ইচ্ছেমতো কোনও কাজ করা, তাঁদের কল্পনাতীত।
এ হেন দেশে খানিক ব্যতিক্রম সিমা আজমি। বয়স মাত্র ২০। মধ্য আফগানিস্তানের জাঘোরির বাসিন্দা। গত তিন বছর ধরে ইরানে গিয়ে তিনি মার্শাল আর্ট-এর প্রশিক্ষণ নিয়েছেন। কুংফু-র ‘উশু’ স্টাইল শিখে, দেশে এসে তা শেখাচ্ছেন অন্যান্য মেয়েদের। ইরানে থাকাকালীন, সিমা আজমি দু’টি প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ জিতেছিলেন।

রাজধানী শহর কাবুলের পার্শ্ববর্তী এলাকার হাজারা গোষ্ঠির মেয়েরাই মূলত আসে সিমা আজমির কাছে উশু-র প্রশিক্ষণ নিতে। বর্তমানে সিমার ৯জন শিক্ষার্থী রয়েছে। যার মধ্যে রাইহানা আমিরি, তারই বয়সি। গুরুদক্ষিণা হিসেবে প্রতি ছাত্রীর কাছ থেকে মাসে মাত্র ২০০ থেকে ৪০০ টাকা নেন সিমা। তাঁর কাছে আসল ব্যাপারটি, মেয়েদের স্বয়ংসম্পূর্ণ করা। মহিলারা নিজেই যেন নিজের সুরক্ষা করতে পারেন এই কুংফু বিদ্যার দ্বারা।

এ ছাড়াও, সিমা আজমির রয়েছে অন্য এক ভাবনা— আন্তর্জাতিক স্তরে, কাবুলের উশু টিম ভাগ নেবে কোনও একদিন। বর্তমানে, আফগানিস্তান থেকে মহিলা খেলোয়াড়রদের দেখা গেছে বেশ কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায়। যদিও, যথেষ্ট আর্থিক সহায়তা তাঁরা পান না। প্রশিক্ষণের জন্যও যা পরিকাঠামোর প্রয়োজন হয়, তাও মেলে না সিমাদের। কখনও তাঁরা প্র্যাকটিস করেন কাবুলের বরফঢাকা পাহাড়ে। কখনও বা একটি ছোট্ট ক্লাবে। ইরান থেকে চাইনিজ কুংফুতে ব্যবহৃত ‘শাওলিন সোর্ড’ আনিয়েছেন সিমা। এবং শাওলিন ইউনিফর্ম তৈরি করিয়েছেন কাবুল শহরের এক দর্জিকে দিয়ে।

সূত্র: এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

তালিবানের দেশে একাকিনী যে নারী সিমা আজমি !

আপডেট সময় : ১১:৪৪:৪৫ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭