বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ: দক্ষিণ কোরিয়া !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এবার কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালানো হয়েছে সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সিনপোর কাছে ওই পরীক্ষার চেষ্টা করা হয়েছিলো এবং উৎক্ষেপণের পরপরই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায়।

ঘটনাটি এমন সময় ঘটলো যখন কোরীয় উপত্যকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবেলায় করনীয় নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন।

মাত্র একদিন আগেই উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছে যে তারা পরমাণু হামলার জন্য প্রস্তুত রয়েছে। দেশটি ইতোমধ্যেই পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম। ওদিকে চীন কোরীয় উপত্যকায় যে কোন সময় যুদ্ধ বেধে যাওয়ার আশংকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহবান জানিয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষার চেষ্টা ব্যর্থ: দক্ষিণ কোরিয়া !

আপডেট সময় : ০৭:০৩:৩৮ অপরাহ্ণ, রবিবার, ১৬ এপ্রিল ২০১৭