মঙ্গলবার | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা Logo চাঁদপুরে দুই সহস্রাধিক পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর রমজানের ফুড প্যাকেজ বিতরণ Logo খুব দ্রুতই আধুনিক চিকিৎসাসেবা পাবে কয়রাবাসী – স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি Logo জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা Logo শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে চাঁবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ Logo হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ দগ্ধ নয় জন Logo জীবননগরে বাজার মনিটরিং অভিযান ৪ প্রতিষ্ঠানকে জরিমানা। Logo বিশ্ব চিন্তা দিবস ও স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিনে আলোচনা সভা Logo অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু Logo জীবননগর বাঁকা গ্রামে বর্গা জমির কলা কাটা নিয়ে দ্বন্দ্ব বিএনপি কর্মীর মাথায় ইটের আঘাত, কানের অংশ বিচ্ছিন্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬

🇧🇩
📅
তারিখ
১২ ফেব্রুয়ারি ২০২৬
সময়
সকাল ৭:৩০ - বিকেল ৪:৩০
🇧🇩 ঢাকা সময়
শুরু হতে বাকি
00 দিন
00 ঘন্টা
00 মিনিট
00 সেকেন্ড
ঢাকা সময় (GMT+6)

🏛️ দলীয় অবস্থান 📊

বিএনপি ঐক্য Party Icon
ভোটে এগিয়ে ০ %
আসন সংখ্যা ২১২
জামাত ঐক্য Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা ৭৭
জাপা Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা 0
আইএবি Party Icon
ভোটে এগিয়ে 0 %
আসন সংখ্যা

🇧🇩 সংসদ নির্বাচনের সংক্ষিপ্ত তথ্য 📋

🏛️
আসন সংখ্যা
২৯৯
*শেরপুর–৩ আসনে ভোট স্থগিত
🗳️
অংশগ্রহণকারী দল
৫০
*ইসিতে নিবন্ধিত
👥
মোট প্রার্থী
২,০২৮
স্বতন্ত্র প্রার্থী
২৭৩
👪
মোট ভোটার
১২,৭৭,১১,৭৯৩
*পোস্টাল ভোটার: ১৫,৩৩,৬৮২
👨
পুরুষ ভোটার
৬,৪৮,২৫,৩৬১
👩
নারী ভোটার
৬,২৮,৮৫,২০০
🏳️‍🌈
হিজড়া ভোটার
১,২৩২
গণভোট
হ্যাঁ
৬৮.১%
প্রাপ্ত ভোট: ৪.৮+ কোটি
ভোট বিতরণ৬৮.১%
না
৩১.৯%
প্রাপ্ত ভোট: ২.৩+ কোটি
ভোট বিতরণ৩১.৯%

যেখানে অফিস থেকে তাড়াতাড়ি বের হলেই পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অফিসে আসার পর থেকেই আমাদের চোখ থাকে ঘড়ির কাঁটার দিকে। কখন অফিসের সময় শেষ হবে আর কখন বাড়ি ফিরব। তবে জাপানের বিষয়টি একদমই আলাদা। সেখানে কর্মীদের অফিস থেকে নির্দিষ্ট সময়ে তো বের করা যায়ই না, বরং নির্দিষ্ট সময়ের পরেও বহু সময় তারা অফিস করে। আর কাজ-পাগল জাপানিদের এ অভ্যাস দূর করতে এবার নতুন পদক্ষেপ নিয়েছে জাপান সরকার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

এ ব্যাপারে টোকিওভিত্তিক পাবলিক রিলেশনস ফার্ম সানি সাইড আপ সম্প্রতি ঘোষণা করেছে, প্রতি মাসের শেষ শুক্রবার কর্মক্ষেত্র থেকে আগে বের হলেই তারা কর্মীদের পুরস্কৃত করবে। এর কারণ হিসেবে জানা গেছে, প্রতিষ্ঠানের কর্মীরা নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও অফিসে থাকতে চায়। আর এতে দীর্ঘ সময় কাজ করার ফলে কর্মীদের পারিবারিক জীবন যেমন বিপর্যস্ত হয়ে পড়ে তেমন বিভিন্ন ধরনের সামাজিক ও মানসিক সমস্যাও তৈরি হয়। বাড়তি চাপের ফলে বহু জাপানিই বিয়ে কিংবা পরিবার গঠন করতে আগ্রহী হয় না। এছাড়া পরিবার থাকলেও অনেকে তাদের সময় দিতে পারে না। ফলে সার্বিকভাবে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাদের মাঝে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির গ্লোবাল কমিউনিকেশন্স বিভাগের প্রধান রায়উটা হাতোরি বলেন, ‘জাপানের কর্ম সংস্কৃতিতে আমরা সবাই কঠোর পরিশ্রম করতে চাই এবং দীর্ঘক্ষণ অফিসে থাকতে চাই। এ কারণে কেউই অফিস থেকে তাড়াতাড়ি বের হতে চায় না।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি জাপান সরকার কাজ-পাগল জাপানিদের এ সমস্যা সমাধানে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এতে দীর্ঘ সময় ধরে কাজ করা কর্মীদের কাজ থেকে দ্রুত বাড়িতে যাওয়ার জন্য প্রণোদনা দেওয়া হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একত্রে এ উদ্যোগ বাস্তবায়ন করবে জাপান সরকার। এতে কর্মক্ষেত্রের চাপ অনেক কমে যাবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের সাথে এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের মতবিনিময় সভা

যেখানে অফিস থেকে তাড়াতাড়ি বের হলেই পুরস্কার !

আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ণ, শনিবার, ১৫ এপ্রিল ২০১৭