বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ২০ শতাংশ বিমান ক্ষতিগ্রস্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:৩২:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
  • ৭৯০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

সিরিয়ায় রাসায়নিক হামলায় জবাবে যুক্তরাষ্ট্রের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় অপারেশনে থাকা ২০ শতাংশ বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সিরিয়া যদি আবারও রাসায়নিক হামলা চালায় তবে তা বোকার মতো একটা কাজ হবে।

মঙ্গলবারের রাসায়নিক হামলার পরদিন যুক্তরাষ্ট্র সিরিয়ার শায়রাত বিমানঘাঁটিতে ৫৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ব্যাপারে মন্ত্রী ম্যাটিস বলেছেন, যুক্তরাষ্ট্র যে জবাব দিয়েছে তাতে সিরিয়ার জ্বালানি ও অস্ত্রাগার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়েছে এবং অপারেশনে থাকা ২০ শতাংশ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, শায়রাত বিমানঘাঁটি থেকে কোনো বিমানে জ্বালানি সরবরাহ ও রণসজ্জিত করার ক্ষমতা হারিয়েছে সিরীয় সরকার। এই বিমানঘাঁটির রানওয়েও এখন অলস পড়ে রয়েছে।

এদিকে সিরীয় সেনাবাহিনী ক্ষয়-ক্ষতির কথা স্বীকার করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিরিয়া বিমান বাহিনীর কেবল ৬টি মিগ-২৩ বিমান আর কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের মাত্র ২৩টি ক্ষেপণাস্ত্র শায়রাত বিমানবন্দরে আঘাত হানতে পেরেছে।

ম্যাটিস আরও বলেছেন, রাসায়নিক হামলা চালিয়ে নিরাপরাধ মানুষকে হত্যা করবে আর যুক্তরাষ্ট্র তা বসে বসে দেখবে তা হবে না। এদিকে, হোয়াইট হাউস মুখপাত্র সিন স্পাইসার বলেছেন, আরও হামলা পরিকল্পনা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার ২০ শতাংশ বিমান ক্ষতিগ্রস্ত !

আপডেট সময় : ০৪:৩২:৫২ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭