বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি উত্তর কোরিয়ার

  • আপডেট সময় : ০২:১৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কোরীয় উপদ্বীপে চলমান ত্রিদেশীয় সামরিক মহড়া থেকে কোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালানো হলে আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি দিয়েছে পিয়ংইয়ং। মস্কোয় নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম হিয়ং-জুন বৃহস্পতিবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে তিনি বলেছেন, ‘আমাদের সেনাবাহিনী এরইমধ্যে বলে দিয়েছে, চলমান মহড়া থেকে যদি আমেরিকা সামান্যতম উস্কানিও দেয় তাহলে আমরা নির্দয়তম আঘাত হানতে প্রস্তুত রয়েছি। আমেরিকার পক্ষ থেকে যে কোনো ধরণের চ্যালেঞ্জের মোকাবিলা করার সামর্থ্য আমাদের আছে।’

আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান গত সোমবার থেকে কোরীয় উপদ্বীপে ত্রিদেশীয় সামরিক মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে এ মহড়া চালানো হচ্ছে। কোরীয় উপদ্বীপে যে কোনো সামরিক মহড়াকে উত্তর কোরিয়া তার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে।

চীন সহযোগিতা না করলে উত্তর কোরিয়াকে আমেরিকা এককভাবে শায়েস্তা করবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেয়ার পর ওই সামরিক মহড়া শুরু হয়। এর আগে অবশ্য নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আমেরিকায় ‘নির্দয়তম আঘাত’ হানার হুমকি উত্তর কোরিয়ার

আপডেট সময় : ০২:১৪:৩৯ অপরাহ্ণ, শনিবার, ৮ এপ্রিল ২০১৭