বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

গাজায় মানবাধিকারকর্মীদের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা জারি !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:০৮:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার কর্মী ও গবেষকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে ইসরায়েল। ২০০৮ সাল থেকেই গাজায় প্রবেশে এমন নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছেন মানবাধিকার কর্মীরা। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

প্রতিবেদনে ইসরায়েলি কর্তৃপক্ষের এ ধরনের বিধিনিষেধের নিন্দা জানিয়েছে এইচআরডব্লিউ। হিউম্যান রাইটস ওয়াচ-এর ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন অ্যাডভোকেসি ডিরেক্টর সারি বাশি আল জাজিরা’কে এ প্রসঙ্গে বলেন, গত দুই দশক ধরে ইসরায়েল গাজা উপত্যকাটিকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে। তারা ফিলিস্তিনি এবং বিদেশি মানবাধিকার কর্মীদের গাজা উপত্যকায় আসা-যাওয়ার অনুমতি দিতে অব্যাহতভাবে অস্বীকৃতি জানিয়ে আসছে।

উল্লেখ্য, ২০০৭ সালে গাজায় অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই ২০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ উপত্যকার জনগণের ওপর শুরু হয় ইসরায়েলি অবরোধের খড়গ। শুধু মানবাধিকার কর্মীই নয়; বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সাংবাদিক এবং শিক্ষাবিদদেরও গাজা উপত্যকায় প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

গাজায় মানবাধিকারকর্মীদের প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা জারি !

আপডেট সময় : ১০:০৮:০১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০১৭