বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চিতাবাঘের কারণে নেপালের বিমানবন্দর বন্ধ !

  • আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চিতাবাঘের কারণে নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দরটি সোমবার আধাঘন্টার জন্য বন্ধ ছিল। বিমানবন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কাঠমান্ডুতে বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর জানিয়েছেন, এক পাইলট প্রথম চিতাবাঘের উপস্থিতি নিরাপত্তা রক্ষীদের কাছে জানায়। এরপরই চিতাবাঘটির খোঁজে তল্লাশি শুরু হয়।

তিনি বলেন, ‘খবর পাওয়ার পর আমরা ৩০ মিনিটের জন্য বিমানবন্দর বন্ধ করে দেই। তবে আমরা এখনো এর খোঁজ পাইনি।’

বিমানবন্দর বন্ধ করে দেওয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইটে দেরি হয়েছে। তবে অন্যগুলোর ফ্লাইট সূচি ঠিক ছিল।

প্রসঙ্গত, কাঠমান্ডুর কাছে পার্বত্য বনাঞ্চল রয়েছে। এ কারণে প্রায়ই শহরের ভেতরে চিতাবাঘ ঢুকে পড়ে। এর আগে পাখির কারণে নেপালের বিমানবন্দর থেকে উড়োজাহাজ উড্ডয়নে সমস্যা হতো। ২০১২ সালে একটি পাখিকে আঘাত করার পর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে নিহত হয়েছিল ১৯ জন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চিতাবাঘের কারণে নেপালের বিমানবন্দর বন্ধ !

আপডেট সময় : ১২:৫৫:২৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭