বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

আইএস নেতা বাগদাদিকে বাঁচাতে ১৭ আত্মঘাতী হামলা !

  • আপডেট সময় : ১২:৪৫:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: চরমপন্থি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা ও স্বঘোষিত খলিফা আবু বকর আল বাগদাদিকে ইরাকের মসুল শহর থেকে বের করে আনতে ১৭টি আত্মঘাতী হামলা চালিয়েছিল সংগঠনটির যোদ্ধারা। এক জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তার বরাত দিয়ে সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মসুল থেকে বের হওয়ার একমাত্র পথটি ছিল শহরের পশ্চিমাংশে। তবে ওই এলাকাটি হাশদ আল শাবির নেতৃত্বাধীন শিয়া মিলিশিয়াদের দখলে ছিল। আর এটি দখলে নেওয়ার জন্য মরণপন লড়াইয়ের প্রয়োজন ছিল।

কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির চিফ অব স্টাফ ফুয়াদ হুসেইন এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মসুল থেকে বের হওয়ার রাস্তাটি কয়েক ঘন্টার জন্য দখল পেতে আইএসআইএস মসুল ও সিরিয়ায় তাদের কয়েকটি ইউনিট ১৭টি আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালিয়েছে।’

এই সেনা কর্মকর্তা জানিয়েছেন, তার ও অন্যান্য কুর্দি নেতাদের বিশ্বাস, হতাহতের সংখ্যা বেশি সত্বেও আইএস এ ধরণের বড় অপারেশন চালিয়েছে কেবল তাদের নেতা বাগদাদিকে নিরাপদে মসুল থেকে বের করে আনার জন্য। মসুলের পূর্বাংশ পতনের পর এবং ইরাকি বাহিনী ১৯ ফেব্রুয়ারি মসুলের পশ্চিমাংশে তাদের চূড়ান্ত আঘাত হানার আগেই বাগদাদিকে সরিয়ে নেওয়ার এই অপারেশন শেষ করেছে আইএস।

যুদ্ধের তীব্রতা বর্ণনা করতে যেয়ে ফুয়াদ হুসেইন বলেন, ‘ আইএস সিরিয়া থেকে তাদের ৩০০ যোদ্ধাকে ডেকে পাঠিয়েছিল এবং এটা ছিল ভয়াবহ যুদ্ধ।’

তিনি বলেন, ‘ আমি নিজে বিশ্বাস করি তারা বাগদাদিকে মুক্ত করতে সক্ষম হয়েছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

আইএস নেতা বাগদাদিকে বাঁচাতে ১৭ আত্মঘাতী হামলা !

আপডেট সময় : ১২:৪৫:২৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০১৭