বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের মধ্যে ৪৪ শিশু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১১:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিম মোকোয়া শহরে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে নিহতের মধ্যে ৪৪ জন শিশুর মৃত্যু হয়েছে। মোকোয়া শহরটি যেন মৃত্যু পুরিতে পরিণত হয়েছে। মাটি আর পাথরে সমাহিত হয়েছে পুরো এলাকার অনেক মানুষ। যারা বেঁচে আছে তারা হয় আহত, নয়তো নিখোঁজ। খবর বিবিসির।

দেশটির প্রেসিডেন্ট জন ম্যানুয়েল সান্তোস শনিবারেই ঘটনাস্থলে যান। তিনি বলেন, সর্বশেষ মানুষটিকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান থামাবো না। ম্যানুয়েল সান্তোস সেখানে জরুরি অবস্থা জারি করেছেন।

এর আগে, শনিবার ভোররাতের দিকে যখন সবাই ঘুমিয়ে ছিল তখন এই ভূমিধসের ঘটনা ঘটে। এ কারণে হতাহতের সংখ্যাও বেশি। তবে উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত থাকায় আসলে কত মানুষ মারা গেছে সেটা এখনি নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

স্থানীয় গণমাধ্যম বলছে মৃতের সংখ্যা ৩শ জন। তবে প্রেসিডেন্ট ম্যানুয়েল সান্তোস জানিয়েছেন, ৪৪ জন শিশুসহ নিহতের সংখ্যা ২০৭ জন। এদের মধ্যে ১৭০ জনের পরিচয় জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কলম্বিয়ায় ভূমিধসে নিহতের মধ্যে ৪৪ শিশু !

আপডেট সময় : ১১:১১:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ৩ এপ্রিল ২০১৭