সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ৮১১ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল হান্নান (৪৫) এক এনজিও কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন নিহতের স্ত্রী ও চার বছরের এক শিশু কন্যা।

রোববার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সলঙ্গা থানার চড়িয়া এলাকার ০১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত আব্দুল হান্নান কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে মাঠকর্মী পদে চাকুরি করতেন।

নিহতের চাচা সেলিম বলেন, শশুর বাড়ীর উদ্দেশ্যে বাজার ভদ্রঘাট থেকে মোটরসাইকেল যোগে চড়িয়া ১নং ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী একজন নিহত হন এবং অপর দুইজন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছেন।  দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ বিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় এনজিও কর্মীর মৃত্যু

আপডেট সময় : ১০:৩৭:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫