বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

অস্ট্রেলিয়ায় ২৭০ কিমি. বেগে ঘূর্ণিঝড় ‘ডেবি’র আঘাত !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৯:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল কুইন্সল্যান্ডে ঘণ্টায় ২৭০ কিমি. বেগে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’। আঘাত হানার পর ঝড়টির শক্তি বেড়েছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ক্যাটাগরি ৪ ঝড়টির তাণ্ডবে এরইমধ্যে ২৩ হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোনো কোনো এলাকায় উল্টে গেছে গাছের শিকড়। এর আগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে আগেই ২৫ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

২০১১ সালে আঘাত হানা ‘যাসি’র পর শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’ কুইন্সল্যান্ডে চারঘণ্টা ধরে তাণ্ডব চালাতে ‍পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া, ঝড়ের গতিবেগকে ‘সাঁই ‍সাঁই করে ডান-বাম দিকে যাওয়া ফ্রেইট ট্রেনের’ সঙ্গে তুলনা করেছেন এক ভুক্তভোগী।

ঝড়ের প্রভাবে কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ ১৮১টি স্কুল ও ২৩২টি প্রি-এডুকেশন সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, টাউন্সভিল ও ম্যাকে এয়ারপোর্টে সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

অস্ট্রেলিয়ায় ২৭০ কিমি. বেগে ঘূর্ণিঝড় ‘ডেবি’র আঘাত !

আপডেট সময় : ১২:১৯:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭