বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইয়েমেন !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭
  • ৮১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইয়েমেনের গৃহযুদ্ধের দ্বিতীয় বর্ষপূর্তিতে যুদ্ধ বন্ধের দাবিতে রাজধানী সানাসহ সারাদেশে বিক্ষোভ করেছে জনসাধারণ। সানার রাস্তায় হাজার হাজার মানুষ নেমে এসে রক্তক্ষয়ী এ যুদ্ধ বন্ধের দাবি জানান। রবিবার এ বিক্ষোভটির আয়োজন করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বিক্ষোভে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক হস্তক্ষেপ বন্ধের দাবিও জানানো হয়।

রাজধানী সানার সাবিন স্কয়ারে জাতীয় পতাকা হাতে অংশ নেয় বিক্ষোভকারীরা। এতে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আহমেদ মোহসেন নামের এক বিক্ষোভকারী বলেন, সৌদি জোটের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতেই আমি বিক্ষোভে অংশ নিয়েছি। যুদ্ধ বন্ধে আমাদের এই আওয়াজ হয়ত পৌঁছবে বিশ্ব সম্প্রদায়ের কাছে।

দুই বছর যুদ্ধের পরও সরকার বা হুথি বিদ্রোহীদের কেউ সামরিক বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেনি। জাতিসংঘের পক্ষ থেকে বেশ কয়েকটি শান্তি প্রক্রিয়া শুরু হলেও তা ব্যর্থ হয়েছে। ২০১৫ সালের মার্চে শুরু হওয়া এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছেন। গৃহহীন হয়েছে লাখো মানুষ। দুর্ভিক্ষের মুখে রয়েছে ইয়েমেনবাসী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল ইয়েমেন !

আপডেট সময় : ১২:১৫:১২ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ মার্চ ২০১৭