বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

ফের উত্তপ্ত হয়ে উঠছে রুশ-ইউক্রেন সীমান্ত !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:৪৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ মার্চ ২০১৭
  • ৮০৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ফের উত্তপ্ত হয়ে উঠছে রুশ-ইউক্রেন সীমান্ত। বিশাল ট্যাংক বহর নিয়ে রণ প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই৷ সীমান্তে পরস্পরের দিকে মোতায়েন করেছে ট্যাংক বাহিনীও।  ফলে পূর্ব ইউক্রেন ও রাশিয়ার অধীনস্থ ক্রিমিয়া অঞ্চলে দেখা দিয়েছে প্রবল উত্তেজনা৷ সীমান্তের দুই পারে সেনা বাহিনী ভারী অস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে রয়টার্স৷

এর আগে চলতি সপ্তাহে পূর্ব ইউক্রেনের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। রুশ-ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থান ছিল এই অস্ত্রাগারের৷

আর এ বিস্ফোরণের পিছনে রাশিয়ার মদদ রয়েছে বলে দাবি করেছে ইউক্রেন৷ এই এলাকায় রুশ সমর্থিত ক্রিমিয়ার বিদ্রোহী নাশকতার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করে আসছে কিয়েভ৷ যদিও বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছে মস্কো।

উল্লেখ্য, ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে এক গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে অন্তর্ভূক্ত হয় ক্রিমিয়া। ওই গণভোট ও বিদ্রোহকে ঘিরে পূর্ব ইউক্রেন উত্তপ্ত৷ যার রেশ ছড়িয়েছে দুই দেশের সীমান্তে৷ সোভিয়েত জমানাতে ইউক্রেন সমগ্র রাশিয়ার অংশ ছিল৷ সোভিয়েত ভেঙে যেতেই ইউক্রেন বিচ্ছিন্ন হয়৷ সীমান্ত সংলগ্ন ক্রিমিয়ার মতো অঞ্চল ঘিরে জটিল হয়েছিল পরিস্থিতি৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

ফের উত্তপ্ত হয়ে উঠছে রুশ-ইউক্রেন সীমান্ত !

আপডেট সময় : ০১:৪৭:৪৮ অপরাহ্ণ, রবিবার, ২৬ মার্চ ২০১৭