রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা Logo প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন : ডা. জাহিদ হোসেন

কাঁঠাল খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:৪০:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৮২৮ বার পড়া হয়েছে
গ্রীষ্ম ও বর্ষাকালের অত্যন্ত জনপ্রিয় ফল কাঁঠাল শুধু স্বাদেই অনন্য নয়, এতে রয়েছে অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা। তবে যেকোনো খাবারের মতো কাঁঠালও অতিরিক্ত খেলে কিছু ঝুঁকি থাকতে পারে। তাই জেনে নেওয়া জরুরি, কারা কাঁঠাল খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

কাঁঠালের উপকারিতা
*ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক: কাঁঠালে থাকা ফ্ল্যাভোনয়েড রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, যা টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
*হাড় শক্তিশালী করে: এতে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থ যা হাড়ের গঠন মজবুত করে।
*ত্বক ও চুলের যত্নে: কাঁঠালের পুষ্টিগুণ ত্বক উজ্জ্বল করে এবং চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করে।
*ক্ষুধা নিয়ন্ত্রণে সহায়ক: ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ হওয়ায় এটি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে।

পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা
তবে উপকারিতার পাশাপাশি কিছু পার্শ্বপ্রতিক্রিয়া ও ঝুঁকিও রয়েছে—

*অ্যালার্জির ঝুঁকি: কিছু মানুষের শরীরে কাঁঠালের পরাগরেণু অ্যালার্জির প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এর ফলে মুখ ফোলা, চুলকানি বা ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে।
*পাচন সমস্যা: কাঁঠালের বীজে থাকা কিছু রাসায়নিক উপাদান অতিরিক্ত খেলে ডায়রিয়া বা গ্যাস্ট্রিক সমস্যা সৃষ্টি করতে পারে।
*কিডনি সমস্যায় ঝুঁকি: কাঁঠালে উচ্চমাত্রার পটাশিয়াম রয়েছে। দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের জন্য এটি বিপজ্জনক হতে পারে, কারণ অতিরিক্ত পটাশিয়াম রক্তে হাইপারক্যালেমিয়ার সৃষ্টি করতে পারে, যা হৃদরোগ বা পক্ষাঘাতের আশঙ্কা বাড়িয়ে দেয়।

কী করবেন?
পরিমিত পরিমাণে কাঁঠাল খাওয়াই স্বাস্থ্যকর। প্রতিদিন এক বা দুই টুকরোর বেশি খাওয়া উচিত নয়।

আর যাদের রয়েছে—
*অ্যালার্জির প্রবণতা,
*হজমের সমস্যা,
*দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা—
তাদের কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

কাঁঠাল খাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরি

আপডেট সময় : ১০:৪০:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫