মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ৭৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের (বিএনএসিডব্লিউসি) ২৪তম সাধারণ সভা মঙ্গলবার (১৭ জুন) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা এবং বাহিনী থেকে ৪৩ জন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এতে অংশ নেন।

সভায় বাংলাদেশে রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬ এর বিধানাবলী কার্যকরভাবে বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়াও, দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ এবং রাসায়নিক দুর্ঘটনা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

তফসিলভুক্ত রাসায়নিকদ্রব্য সংক্রান্ত কার্যক্রম এবং তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন পর্যবেক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বিএনএসিডব্লিউসির সঙ্গে অনলাইনে নিবন্ধনের গুরুত্বারোপ করা হয়। তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য আমদানির ক্ষেত্রে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর (এনএসডব্লিউ) মাধ্যমে জাতীয় কর্তৃপক্ষের অনাপত্তিপত্র গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

চট্টগ্রাম বন্দরে দীর্ঘমেয়াদে মজুত করা রাসায়নিক দ্রব্যের ধ্বংসকরণ এবং অন্যান্য বন্দরে রাসায়নিক দ্রব্যের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করার বিষয়েও সভায় আলোচনা হয়।

আইএসপিআর আরও জানায়, রাসায়নিক দুর্যোগ/দুর্ঘটনায় হতাহতদের চিকিৎসার জন্য দেশের গুরুত্বপূর্ণ হাসপাতালগুলো প্রস্তুতকরণ এবং চিকিৎসা সংশ্লিষ্টদের জন্য আগামী অক্টোবর মাসে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ আয়োজিত হবে বলে জানানো হয়। কেমিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট অথবা অন্যান্য রাসায়নিক পদার্থ সংশ্লিষ্ট দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ নিতে গঠিত কেমিক্যাল ডিজেস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয়ের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একটি ল্যাবকে **ওপিসিডব্লিউয়ের ডেজিগনেটেড ল্যাবরেটরি** হিসেবে উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে চেয়ারম্যান বিশেষ গুরুত্বারোপ করেন।

বিএনএসিডব্লিউসির চেয়ারম্যান দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ/দুর্ঘটনা সফলভাবে মোকাবিলায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভার কার্যক্রম শেষ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৪তম সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ণ, বুধবার, ১৮ জুন ২০২৫