সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. মো. রোকনুজ্জামান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় তার নিজ বাড়িতে। এ বিষয়ে তিনি দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং: ৫৪৭, তারিখ: ১৫ জুন ২০২৫, ট্র্যাকিং নং: 203GMC) করেছেন

জিডিতে বলা হয়, গত ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে তার বাড়ির সামনে একটি সাদা খামে রাখা হুমকিসূচক চিরকুট ফেলে রেখে যায় এক অজ্ঞাত ব্যক্তি। চিরকুটে লেখা ছিল: “জলবায়ু নিয়ে লেখালেখি বন্ধ করো। না করলে মৃত্যুর চেয়েও ভয়ংকর পরিণতি হবে।”
ডা. রোকনুজ্জামান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের DVM প্রোগ্রামের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি Amnesty International, EarthDay.Org ও Red Crescent Society–এর সক্রিয় সদস্য এবং দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

সম্প্রতি তিনি থাইল্যান্ডের Maha Sarakham University-এর আমন্ত্রণে একাডেমিক সফর শেষে দেশে ফেরেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক Daily Sun-এ তার লেখা “Climate Change and Biodiversity: A Growing Global Concern” শীর্ষক প্রবন্ধ প্রকাশিত হয়। সেখানে শিল্পায়ন, পরিবেশ ধ্বংস এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা নিয়ে সরাসরি কথা বলায় তিনি ধারাবাহিকভাবে হুমকির শিকার হয়ে আসছেন—ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ডাকযোগে।
ডা. রোকনুজ্জামানের বড় ভাই সরদার হাসান ইলিয়াস তানিম একজন মানবাধিকারকর্মী ও সাংবাদিক, যিনি ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনার মামলা ২০২৪ সালের ডিসেম্বর এ মামলা দায়ের করেন, যেখানে রাবির সাবেক প্রোভিসি ও ছাত্রলীগের প্রভাবশালী ৯ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ মামলার পরপরই পরিবারটি নতুন করে হুমকি পেতে থাকে।
তানিম ২০২৩ সালে শেখ হাসিনার শাসনামলে একটি প্রভাবশালী গ্রুপ ও বিশেষ গোয়েন্দা সংস্থার রোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্য হন।

এর আগে ২০১৩ সালে রোকনুজ্জামানের আরেক ভাই মাসুম বিল্লাহ ‘ক্রসফায়ারের’ শিকার হন এবং ২০২৪ সালে ‘জুলাই বিপ্লব’-এর সময় রোকনুজ্জামানকেও যৌথ বাহিনী গ্রেপ্তার করে।

দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন “বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে। ডায়েরির ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

জলবায়ু ও পরিবেশ গবেষক ডা. রোকনুজ্জামানকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় : ০৮:৪৮:২৫ অপরাহ্ণ, রবিবার, ১৫ জুন ২০২৫