মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বাদ মাগরিব আই এ বি মিলনায়তন চাঁদপুর জেলা কার্যালয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এবারের ঈদ ছিল স্বৈরাচারমুক্ত বাংলাদেশের আনন্দময় ঈদ। কিন্তু আমার ঈদটা আনন্দের যায়নি, কারণ এবার এতজন সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, বাবাহীন সন্তান ঈদের সম্মুখীন হয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ধর্ম ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকারের কথা বিধৃত হয়েছে। শ্রমিকদের প্রতি সুবিচারের নির্দেশ দিয়েছে ইসলাম। ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকার: শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার ধর্ম ইসলামে শ্রমিকের মর্যাদা ও অধিকারের কথা বিধৃত হয়েছে। শ্রমিকদের প্রতি সুবিচারের নির্দেশ দিয়েছে ইসলাম।

তিনি বলেন, সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ও ইসলামী আইন বাস্তবায়নের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশসহ অন্য ইসলামী দলগুলোর ডাকে সাড়া দিয়ে ইসলামী শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মহিববুল্লাহ বেপারীর সঞ্চালনায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ মাকসুদুর রহমান, সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানি, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ডিএম ফয়সাল, সাধারণ সম্পাদক কেএম মাসুদ প্রমুখ।

ছবির ক্যাপশন: ইসলামী শ্রমিক আন্দোলন চাঁদপুর জেলা শাখার ঈদ পুনমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৭:৫৯ পূর্বাহ্ণ, শনিবার, ১৪ জুন ২০২৫