বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিমানবন্দরে মেকআপ তুলতে বাধ্য করা হলো যাত্রীকে!

বিমানবন্দরে ‘ফেসিয়াল রিকগনিশন স্ক্যানার’ মুখ চিনতে না পারায় এক নারী যাত্রীকে তার মেকআপ তুলে ফেলতে বাধ্য করা হয়েছে। ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায় এবং তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চীনের সাংহাই বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে। নিউ ইয়র্ক পোস্ট জানায়, ওই নারীর মেকআপ এতটাই ভারী ছিল যে স্ক্যানার তার আসল পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। ভিডিওতে দেখা যায়, তিনি মেকআপ রিমুভার দিয়ে মুখ পরিষ্কার করছেন আর পেছন থেকে একজন বিমানবন্দর কর্মী তাকে তিরস্কার করছেন।

ওই কর্মী তাকে বলছিলেন, ‘সব মুছে ফেলুন, যতক্ষণ না পাসপোর্টের ছবির মতো দেখাচ্ছে। আপনি এমনভাবে মেকআপ করেছেন কেন? এটা তো নিজেই নিজের বিপদ ডেকে আনা।’
অনেকেই এই মেকআপকে ‘বিয়ের দিনের মতো ভারী মেকআপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। এখনো নিশ্চিত হওয়া যায়নি তিনি শেষমেশ ফ্লাইট ধরতে পেরেছেন কি না।

ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ মজা করে লিখেছেন, ‘এটা মেকআপ না, কসমে কসপ্লে।’  আরেকজন মন্তব্য করেন, ‘বাস্তবে তো কেউ ফিল্টার লাগিয়ে ঘুরে বেড়াতে পারে না!’

তবে অনেকেই নারীটির পক্ষে কথা বলেছেন। এক মন্তব্যে বলা হয়, ‘তিনি তখনই লজ্জিত হয়ে মেকআপ মুছছিলেন, তখন আবার এভাবে কথা বলা একেবারে অনুচিত।’

সম্প্রতি ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার জানাইনা প্রাজেরেসকেও বিমানবন্দরে আটকানো হয়েছিল তার বদলে যাওয়া চেহারার কারণে।

২০টির বেশি কসমেটিক সার্জারি করা এই মডেল বলেন, ‘আমি আগেই জানতাম এমন কিছু একদিন ঘটতেই পারে।’ ঘটনার পর তিনি পাসপোর্টের ছবি হালনাগাদ করেছেন। তার কথায়, ‘পরিপূর্ণতার একটা মূল্য আছে।’ এই ঘটনা ফের প্রমাণ করে, প্রযুক্তি যতই উন্নত হোক, বাস্তবতা সব সময় কিছুটা জটিল রয়েই যায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

বিমানবন্দরে মেকআপ তুলতে বাধ্য করা হলো যাত্রীকে!

আপডেট সময় : ০৪:৩৮:০৪ অপরাহ্ণ, শুক্রবার, ৩০ মে ২০২৫