বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

লোহিত সাগরের উপকূলে ২১০ জন হজযাত্রীকে বহনকারী একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলে দাবি করেছে মৌরতানিয়ান এয়ারলাইন্স।

গতকাল মঙ্গলবার (২৭ মে) হঠাৎ বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগের সৃষ্টি হয়। তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

আরেক গণমাধ্যম এমএএসডিআর নিউজ জানিয়েছে, মৌরতানিয়ান হজযাত্রীবাহী বিমান সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল, এবং প্রচারিত ভিডিওটি ভুয়া।

এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, বিমানের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছে এবং বিমানটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া প্রমাণিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্তের বিষয়ে যা জানা গেল

আপডেট সময় : ১০:৫৪:৫৩ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫