বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

চাঁদ দেখা যায়নি পাকিস্তানে, ঈদের তারিখ ঘোষণা

ইসলাম ধর্ম মতে, আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১০ তারিখ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। নিয়ম অনুযায়ী, চাঁদ দেখে প্রত্যেক মাস কবে শুরু হবে তা নিশ্চিত করা হয়।  মঙ্গলবার (২৭ মে) স্থানীয় সময় রাতে জানানো হয় পাকিস্তানে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি।

অর্থাৎ দেশটিতে আগামী বৃহস্পতিবার (২৯ মে) জিলহজ মাস শুরু হবে এবং ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন। এ তথ্য জানিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় রুয়ে-ই-হিলাল কমিটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদে এক বৈঠকে সভাপতিত্ব করেন রুয়ে-ই-হিলাল কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল খবীর আজাদ।

পরে তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের কোথাও থেকে চাঁদ দেখার কোনো বিশ্বাসযোগ্য সাক্ষ্য পাওয়া যায়নি। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিলহজের প্রথম দিন ২৯ মে বৃহস্পতিবার এবং ঈদুল আযহা ৭ জুন শনিবার পালিত হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘সারা দেশের আবহাওয়ার কারণে চাঁদ দেখা প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা রয়েছে।’ কেন্দ্রীয় সভা ছাড়াও, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ার এবং অন্যান্য অঞ্চলে জোনাল কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে পবিত্র ঈদুল আজহার তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে আগামী ৬ জুন শুক্রবার ঈদুল আজহার প্রথম দিন উদযাপিত হবে। আরেক মুসলিম দেশ মালয়েশিয়াও পবিত্র কুরবানির ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে ২৯ মে পবিত্র জিলহজ মাস শুরু হবে। এক্ষেত্রে ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

চাঁদ দেখা যায়নি পাকিস্তানে, ঈদের তারিখ ঘোষণা

আপডেট সময় : ১০:৫১:২৮ পূর্বাহ্ণ, বুধবার, ২৮ মে ২০২৫