বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা

বড় আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানালেন ইমরান খান

দেশজুড়ে একটি বৃহৎ রাজনৈতিক আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান। তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে কারাবন্দি অবস্থায় থেকেই এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার বোন আলীমা খান। খবর জিও নিউজের।

গতকাল সোমবার (২৬ মে) পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আলীমা খান। তিনি অভিযোগ করেন, কারাগারে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। একজন সাধারণ বন্দির যেসব মৌলিক অধিকার রয়েছে, সেগুলোও তাকে দেওয়া হচ্ছে না।

এসময় আলীমা খান জানান, গত আট মাসে ইমরান খান তার সন্তানদের সঙ্গে মাত্র একবার ফোনে কথা বলার সুযোগ পেয়েছেন। এখন কারা কর্তৃপক্ষ নতুনভাবে নির্দেশ দিয়েছে, ইমরানের পরিবারের কেউই— এমনকি তার বোনরাও— আর দেখা করতে পারবেন না।

এদিকে ইমরান খানের পক্ষ থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি বলেন, পিটিআইকে আবার নতুনভাবে সংগঠিত করে দেশের প্রতিটি অঞ্চলে শক্তিশালী আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে দলের মধ্যে যারা গোপনে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, তাদের প্রতি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ‘উইকেটের দুই পাশেই যারা খেলতে চায়, তাদের পিটিআইয়ে জায়গা নেই’— এমন বার্তা দেন তিনি।

তিনি আরও স্পষ্টভাবে জানিয়ে দেন, সরকারের সঙ্গে কোনো আপসচুক্তিতে যেতে চান না তিনি। প্রয়োজনে আজীবন কারাগারে কাটাবেন, তবুও মাথা নত করবেন না।

সূত্র আরও দাবি করেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা মুহাম্মদ আলী সাইফ আদিয়ালা কারাগারে গিয়ে ইমরান খানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। সেখানেই তিনি সরকারের পক্ষ থেকে সংলাপের প্রস্তাব দেন এবং ইমরান খান প্রাথমিকভাবে তাতে সম্মতি দেন। এই সম্মতির ভিত্তিতেই সংলাপের প্রক্রিয়া শুরু হয়েছে।

যদিও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ায় সংলাপ প্রক্রিয়া বর্তমানে থমকে আছে।

উল্লেখ্য, ২০১৮ সালে সেনাবাহিনীর সমর্থনে নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন ইমরান খান। কিন্তু সেনাবাহিনীর শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিরোধের জেরে তিনি ক্ষমা হারান এবং ২০২২ সালে অনাস্থা ভোটে বিদায় নিতে হয়। এরপর একাধিক দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে তিনি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দি আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ

বড় আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানালেন ইমরান খান

আপডেট সময় : ০৪:২৬:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫