মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে আসছে নতুন সিদ্ধান্ত!

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৭৫২ বার পড়া হয়েছে

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে অধ্যাদেশ পর্যালোচনায় একটি কমিটি গঠন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহেরকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটিটি গঠন করা হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, কমিটিতে সরকারের গুরুত্বপূর্ণ সাতজন সচিব থাকবেন। এ ছাড়া আন্দোলনরত কর্মচারীদের তিনজন প্রতিনিধিকে কমিটিতে রাখা হবে।

সূত্রের বরাতে জানা যায়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন, অর্থ, স্বরাষ্ট্র এবং ভূমি সচিবদের কমিটিতে রাখা হবে।

সূত্র জানায়, সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলন ও বিক্ষোভের আজ মঙ্গলবার (২৭ মে) সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভায় বসেন। মূলত সেই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এ দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ আন্দোলনরত কর্মচারী নেতাদের আজ বেলা ২টায় বৈঠকে ডেকেছেন।

বিষয়টি নিয়ে কর্মচারীদের নেতা বাদিউল কবীর বলেন, ওই বৈঠকে ভূমি সচিব ছাড়াও আরও সাতজন সচিব উপস্থিত থাকবেন বলে আমাদের জানানো হয়েছে। সচিবদের সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে আমরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করব।

সচিবদের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার আগে নিজেদের মধ্যে বৈঠক করছেন কর্মচারী নেতারা।

এর আগে আজ বেলা পৌনে ১টায় চতুর্থ দিনের বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন কর্মচারী নেতারা। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় সবাইকে একত্রিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান বাদিউল কবীর।

ভূমি সচিব সালেহ আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ সচিব সচিবদের নিয়ে সভা করার পর কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে আমাকে দায়িত্ব দিয়েছেন। দুপুর ২টায় আমি তাদের আমার দপ্তরে ডেকেছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সরকারি চাকরিতে আসছে নতুন সিদ্ধান্ত!

আপডেট সময় : ০২:৪০:৪৭ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ মে ২০২৫