বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

পাকিস্তানি সেনাদের অভিযানে ভারত-সমর্থিত ৯ বিদ্রোহী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় তিনটি পৃথক সংঘর্ষে ভারত-সমর্থিত ৯ জন বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার (২৫ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর ট্রিবিউন এক্সপ্রেস

পাক আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনারা খাইবার পাখতুনখোয়ার দেরা ঈসমাইল খান বিভাগে অভিযান চালায়। তারা জানতে পারে সেখানে ভারত সমর্থিত ‘খারেজিরা’ অবস্থান করছে। সেখানে গোলাগুলিতে চার বিদ্রোহী নিহত হয়।

অপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্যাংক বিভাগে আরেকটি অভিযান চালানো হয়। সেখানে ভারত সমর্থিত আরও দুই বিদ্রোহী নিহত হয়।

খাইবার বিভাগের বাগ এলাকায় আরেকটি অভিযানে তিন বিদ্রোহী নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। সবগুলো অভিযানেই বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে পাকিস্তানে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা রয়েছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালায়। শুধুমাত্র গত বছর এসব বিদ্রোহী সন্ত্রাসীদের হামলায় দেশটিতে ২ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব বিদ্রোহীকে ভারত মদদ দেয় বলে অভিযোগ করে পাকিস্তান। তবে ভারত সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

পাকিস্তানি সেনাদের অভিযানে ভারত-সমর্থিত ৯ বিদ্রোহী নিহত

আপডেট সময় : ১১:৫৭:৫৪ পূর্বাহ্ণ, সোমবার, ২৬ মে ২০২৫