মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

ইবিতে বিভাগের নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি  

ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল–ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম পরিবর্তনের দাবিতে বিভাগের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (১৭ মে) বিকালে মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে করিডরে বিভাগটির সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। 
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগের বর্তমান নাম ‘আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ পরিবর্তন করে নাম প্রস্তাব করেছে ‘আল–ফিকহ অ্যান্ড ল’। এসময় শিক্ষার্থীরা “দাবি মোদের একটায়, বিভাগের নাম পরিবর্তন চাই”, ওই এসি (অ্যাকাডেমিক কাউন্সিল) না এই এসি, এই এসি-এই এসি”— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “আমরা গত বছরের সেপ্টেম্বরে বিভাগের নাম পরিবর্তন, সেশনজট ও সিলেবাস মডিফাইসহ ১৭ দফা পেশ করেছিলাম বিভাগের চেয়ারম্যানে বরাবর। পরবর্তীতে অ্যাকাডেমিক কাউন্সিলে বিষয়গুলো উত্থাপনের আশ্বাস দেওয়া হলেও কার্যকর হয়নি। নয় মাসেও আমাদের দাবির আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। আমাদের এখন শুধু একই দাবি— আমরা বিভাগের নাম পরিবর্তন চাই।”
শিক্ষার্থীরা আরো বলেন, “আমাদের শিক্ষকরা আমাদের আজ আবারো আশ্বাস দিয়েছেন দ্রুত সময়ের মধ্যে বিষয়টি নিয়ে রেজুলেশন তৈরি করে প্রশাসনে পাঠিয়ে দেবে। যদি এবারের অ্যাকাডেমিক সভায় বা সিন্ডিকেটে আমাদের বিষয়টি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তীতে আবারো আন্দোলন করতে বাধ্য হবো।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

ইবিতে বিভাগের নাম পরিবর্তনে দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি  

আপডেট সময় : ০৮:১৬:২৮ পূর্বাহ্ণ, রবিবার, ১৮ মে ২০২৫