বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ভারত-পাকিস্তান ইস্যুতে সতর্কতা জারি ইসরায়েলের

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই অবস্থায় ইসরায়েল তার নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন থেকে জানা গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নাগরিকদের কাশ্মীর সফর থেকে বিরত থাকতে হবে, তবে লাদাখ অঞ্চল এর আওতাভুক্ত নয়। যারা বর্তমানে কাশ্মীরে অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, আজ ভারত ও পাকিস্তান কন্ট্রোল লাইনে ভারী গোলাগুলি চালিয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। বলা হয়েছে, ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দুই পক্ষের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে।

এই ঘটনা এমন সময় ঘটল যখন দুই সপ্তাহ আগে ভারত অভিযোগ তোলে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে তাদের ভূখণ্ডে সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল। পাকিস্তান অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ভারত-পাকিস্তান ইস্যুতে সতর্কতা জারি ইসরায়েলের

আপডেট সময় : ০১:৪৪:৩৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫