মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, চিরকুটে স্ত্রীর জন্য বার্তা

চট্টগ্রাম র‌্যাব-৭ এর ব্যাটালিয়ন সদর থেকে গুলিবিদ্ধ অবস্থায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

নিহত পলাশ বিসিএস পুলিশ ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জ।নিহতের মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন সব কো-অর্ডিনেট করে।

জানা গেছে, পলাশ সাহা একসময় পুলিশের বিশেষ শাখায় (এসবি) ছিলেন। সর্বশেষ বদলি হয়ে র‌্যাবে পাঠানো হয়।

এদিকে র‌্যাব মুখপাত্র ইন্তেখাব চৌধুরী বলেন, ‘আমরা কিছু সময় আগে খবর পেয়েছি তিনি মারা গেছেন। পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে তথ্য মিলেছে। মরদেহের আনুষ্ঠানিকতা চলছে। বিস্তারিত জানতে সময় লাগবে। সেখানে থাকা সবাই এখন ব্যস্ত রয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, চিরকুটে স্ত্রীর জন্য বার্তা

আপডেট সময় : ০৪:৪১:৩২ অপরাহ্ণ, বুধবার, ৭ মে ২০২৫