বুধবার | ৪ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানি, ইউনিসেফের নিন্দা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৮০৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানি করার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ। এতে কম্বোডিয়ার মা ও শিশু পুষ্টিহীনতার শিকার হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

মার্কিন মায়েদের জন্য ‘প্যাকেটজাত মায়ের দুধ’ বিক্রি করছে যুক্তরাষ্ট্রের উতাহভিত্তিক একটি কোম্পানি। এ ঘটনা সামনে আসায় কম্বোডিয়ার সরকারও তার দেশ থেকে মায়ের দুধ রফতানি বন্ধের নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, মার্কিন কোম্পানি অ্যামব্রোশিয়া ল্যাবস কম্বোডিয়া থেকে গরীব মায়েদের কাছ থেকে অল্প দামে বুকের দুধ সংগ্রহ করে। সেগুলো হিমায়িত করে জাহাজে করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। এরপর পাস্তুরিত প্রক্রিয়ায় প্যাকেটজাত করা হয়। মাত্র ১৪৭ মিলিলিটার দুধের প্যাক ২০ ডলারে বিক্রি করা হচ্ছে মার্কিন মায়েদের কাছে।

কোম্পানিটির দাবি, বিশ্বে প্রথমবারের মতো তারাই বিদেশ থেকে আমদানিকৃত বুকের খাঁটি দুধ বিক্রি করছে। যুক্তরাষ্ট্রের যেসব মায়েরা তাদের শিশুদের পর্যাপ্ত বুকের দুধ সরবরাহ করতে পারছেন না, তারা এটা ব্যাপক হারে সংগ্রহ করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম।

যুক্তরাষ্ট্রে ‘মায়ের দুধ’ আমদানি, ইউনিসেফের নিন্দা !

আপডেট সময় : ১১:২৬:৪২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭