বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলা, নিহত ৪ আহত ২০ !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭
  • ৮১০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ব্রিটেনের পার্লামেন্টের বাইরে গাড়ি ও ছুরি নিয়ে হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন। জানা যায়, প্রথমে পার্লামেন্টের সভাস্থল ওয়েস্টমিনস্টার প্যালেসের কাছে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার পর এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে হামলাকারী। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীকে গুলি করেন।

স্থানীয় সময় বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ওয়েস্টমিনস্টার ব্রিজে এ ঘটনা ঘটে। হামলার সময় পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে অধিবেশন চলছিল। গুলির খবরে তৎক্ষণাৎ অধিবেশন মুলতবি করা হয়। একটি গাড়িতে চড়ে দ্রুত পার্লামেন্ট ছেড়ে যান প্রধানমন্ত্রী টেরিজা মে।

হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংটনকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, পুলিশের উপর হামলাকারী ওই ব্যক্তিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করেছে। এতে ওই আত্মঘাতী ব্যক্তিটিও মৃত্যুবরণ করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো বলছে, ঘটনার পর পার্লামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। পার্লামেন্টের সদস্যদের ভেতরে নিজেদের কার্যালয়ে থাকতে বলা হয়েছে। ওয়েস্টমিনস্টার এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদেরও। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছেন, টেরিজা মে নিরাপদ আছেন।

ঘটনাস্থলে স্কটল্যান্ড ইয়ার্ডসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ছুটে গেছেন। পার্লামেন্টে  প্রবেশ করেছেন সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করছে লন্ডন পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে হামলা, নিহত ৪ আহত ২০ !

আপডেট সময় : ১১:২৩:৩৪ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০১৭