বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

কুয়েতে কোরবানির ঈদের ছুটি ঘোষণা, ঈদ কবে?

জিলকদ চাঁদ দেখা যাওয়ার পর কুয়েতের কর্তৃপক্ষ ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ছুটির সময়সূচি ঘোষণা করেছে। ইসলামি ক্যালেন্ডারের ১১তম মাস জিলকদ চাঁদ দেখার পর নিশ্চিত হয়েছে যে পরবর্তী মাস হবে জিলহজ, যা হজ ও ঈদুল আজহার পবিত্র আয়োজনের সূচনা করে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েতের মন্ত্রিসভা ৫ জুন বৃহস্পতিবার থেকে ৮ জুন রবিবার পর্যন্ত আরাফাত দিবস ও ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেছে।

এছাড়া, ৯ জুন সোমবার ‘রেস্ট ডে’ বা বিশ্রাম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। ফলে দেশটিতে অফিস-আদালত খুলবে ১০ জুন মঙ্গলবার থেকে।

জ্যোতির্বিদদের বরাত দিয়ে জানানো হয়েছে, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে ২৮ মে হবে কুয়েতে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। এর ভিত্তিতে ৫ জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

বিশ্বজুড়ে মুসলিমরা ঈদুল আজহা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করে থাকেন হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর ত্যাগ ও আনুগত্যের স্মরণে। এটি হিজরি বছরের সর্বশেষ মাস জিলহজের ১০ তারিখে পালন করা হয় এবং মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

কুয়েতে কোরবানির ঈদের ছুটি ঘোষণা, ঈদ কবে?

আপডেট সময় : ০৩:৪১:১৯ অপরাহ্ণ, রবিবার, ৪ মে ২০২৫