বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

দেশবাসী ক্ষোভে ফুঁসছে, ন্যায় হবেই: মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘মান কি বাত’-এর ১২১তম পর্বে পাহেলগামে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। আজ রোববার (২৭ এপ্রিল) তিনি বলেন, ‘আমার অন্তরের গভীর যন্ত্রণা’ রয়েছে এবং হামলার ষড়যন্ত্রকারী ও অপরাধীদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোদি দৃঢ়তার সাথে জানান, ‘ন্যায় হবেই’।

২২ এপ্রিলের হামলাকে ‘হতাশ ও কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করে মোদি বলেন, ‘পাহেলগামের এই সন্ত্রাসী হামলা গোটা দেশের প্রতিটি নাগরিককে গভীরভাবে ব্যথিত করেছে। প্রতিটি ভারতীয় এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি অনুভব করছে… আমি বুঝতে পারি, গোটা দেশবাসী এই দৃশ্য দেখে ক্ষোভে ফুঁসছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, জম্মু-কাশ্মীরে শান্তি ও উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা নষ্ট করতেই এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘পর্যটন, শিক্ষা, উন্নয়ন এবং যুব সমাজের সম্ভাবনার মাধ্যমে কাশ্মীরে নতুন প্রাণ ফিরেছে। পাহেলগামে এই হামলা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের হতাশা ও কাপুরুষতার প্রতিচ্ছবি।’

সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে মোদি বলেন, ‘আজ গোটা বিশ্ব দেখছে… এবং গোটা দেশ একই কণ্ঠে কথা বলছে।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

দেশবাসী ক্ষোভে ফুঁসছে, ন্যায় হবেই: মোদি

আপডেট সময় : ০৬:২৭:০০ অপরাহ্ণ, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫