বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা

কয়েকদিন পর ‘আমরা হয়ত বালু খাব’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ৬০ দিন ধরে কঠোর অবরোধ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এ সময়ের মধ্যে কোনো খাবার, জ্বালানি বা ওষুধ প্রবেশ করতে দেওয়া হয়নি। ফলে চরম মানবিক সংকটে পড়েছে গাজার বাসিন্দারা।

বর্তমানে গাজায় টিনজাত শাকসবজি, ভাত, পাস্তা ও মশুর ডাল খেয়েই বেঁচে আছে মানুষ। মাংস, দুধ, পনির ও ফল সম্পূর্ণ অনুপস্থিত। এমনকি রুটি ও ডিমও এখন দুষ্প্রাপ্য। বাজারে যেসব সামান্য পণ্য পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম এত বেশি যে বহু মানুষ তা কিনতে পারছেন না।

ফিলিস্তিনি পরিবারগুলো জানিয়েছে, তারা এখন শিশুদের মুখেও খাবার তুলে দিতে পারছেন না। গত শুক্রবার মরিয়ম আল-নাজ্জার নামের এক নারী জানান, তার পরিবারের ১১ জন সদস্য সেদিন শুধু একবেলা ভাত, টিনজাত মটর দানা ও গাজর খেয়ে দিন কাটিয়েছেন, বাকি সময় তারা না খেয়েই ছিলেন।

বার্তাসংস্থা এএফপিকে এই নারী বলেন, ‌‘ফিলিস্তিনিদের কাছে শুক্রবার একটি পবিত্র দিন। এদিন পরিবারগুলো মাংস, ভালো শাকসবজি এবং অন্যান্য খাবার খায়। কিন্তু এখন আমরা শুক্রবারে মটর দানা আর ভাত খাচ্ছি। আমরা এ যুদ্ধের আগে জীবনে কখনো টিনজাত সবজি খাইনি। এ যুদ্ধ আমাদের জীবনকে ধ্বংস করে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এমন কোনো খাবার এখন পাই না যেগুলো আমাদের প্রোটিন ও পুষ্টি দেবে।’

পরিস্থিতির ভয়াবহতা অনুমান করে তার শঙ্কা- দখলদার ইসরায়েল যেহেতু এখনো তাদের অবরোধ ও আগ্রাসন চালিয়ে রেখেছে হয়তো কয়েকদিন পর গাজায় খাদ্য সংকট দেখা দেবে। তিনি আক্ষেপ করে বলেন, খাবারের অভাবে ‘কয়েকদিন পর হয়তো আমরা বালু খাব।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইবিতে কর্মচারীর হাতে শিক্ষিকা হত্যা: দ্রুত বিচারের দাবি ইউট্যাব ও জিয়া পরিষদের

কয়েকদিন পর ‘আমরা হয়ত বালু খাব’

আপডেট সময় : ০৬:১৮:৪৬ অপরাহ্ণ, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫