সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী Logo পলাশবাড়ীতে মহাসড়কের সংরক্ষিত জায়গা দখল: নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা–হাটিকুমরুল–রংপুর ফোরলেন Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি লিমিটেডের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্য এরশাদ আলীর মা মোছা. ছাহেরা খাতুনের হাতে ৫ লক্ষ টাকার বিমার চেক হস্তান্তর করা হয়েছে।

এরশাদ আলী বাংলাদেশ পুলিশের একজন সদস্য ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট কুমিল্লায় কর্তব্যরত অবস্থায় “জুলাই বিপ্লব” চলাকালে তিনি নিহত হন। তার মৃত্যুর পর বিমা দাবি অনুযায়ী তার মায়ের হাতে আনুষ্ঠানিকভাবে এই চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ জুবায়ের রহমান। সভাপতিত্ব করেন শেরপুরের ডিজিএম ও জোন প্রধান মো. জিয়াউল হক।

এসময় বক্তব্য রাখেন এজিএম তানিয়া আক্তার, লোকমান হোসেন খাঁন, বকশিগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মাসুদ হাসান নিরব প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বিমা সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের সামাজিক দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসির শেরপুর অফিসে। এসময় অফিসের স্টাফ,সেবা গ্রহীতা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

আপডেট সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫